সাভারকারের ‘হিন্দুত্ব’ দর্শনের
আলোকে গোলোয়ালকার সংখ্যালঘুদের স্মরণ করিয়ে দিতে চেয়েছেন যে তাঁদের প্রতি
ভারতীয়দের সহিষ্ণুতা অভাবনীয়। ‘The Muslims, Christians and Jews etc., have perfect upasana
swatantrya, freedom of worhip so long as they do not seek to destroy or
undermine the faith and symbolism of the national society. They should
subordinate their exclusive claims for final and sole revelation vis-à-vis the
national society.
This
is our concept of Hindu Nation and our attitude towards the non-Hindus residing
here-the only rational, practical and right approach.
The
national identity requires that the whole of national society including
minorities should share in the best values of the past. They should appreciate
national dharma – the code of ethical principles and ways of life
enshrined in the best usage.
Today
we often hear our political leaders speaking of 'national integration',
'emotional integration' and so on. But what is that 'common emotion', that
common basis on which all can come together? What are those eternal
life-springs of our national life that go to make it unified, resurgent and
glorious?
In
the first place, feeling of burning devotion to the land, which, from times
immemorial, we have regarded as our sacred Matrubhoomi,
-in the second place, the
feeling of fellowship, of fraternity, born out of the realisation that we are
the children of that one great common Mother,
-in
the third place, the intense awareness of a common current of national life,
born out of a common culture and heritage, of common history and traditions, of
common ideals and aspirations,
-this
trinity of values or, in a word, Hindu Nationalism, forms the bedrock of our
national edifice’ । (সুত্রঃ –Bunch of Thoughts, M S Golwalkar,
Page 115, Internet Edition)। অর্থাৎ, ‘ আমাদের
সংখ্যালঘুদের একথা স্মরণ করিয়ে দেওয়া যাক যে, একমাত্র
একত্রিত হবার মধ্যেই যদি প্রকৃত শক্তি সঞ্চিত থাকে তবে হিন্দুত্বের অভ্যন্তরে সেই দৃঢ়তম
এমনকী প্রিয়তম বন্ধন রয়েছে যেটি আমাদের দেশবাসীর মধ্যে স্থায়ী, বাস্তব
এবং শক্তিশালী এক সম্মিলনী গড়ে তুলতে পারে। কোনোমতে চোখকান বুজে বর্তমান সময়টি কাটিয়ে দেবার ভাবনা তোমাদের
মনে আসতে পারে। কিন্তু এতে যে কেবল
আমাদের প্রাচীন জাতি এবং সভ্যতা ক্ষতিগ্রস্থ হবে তা-ই নয়, বিশেষভাবে
ক্ষতি হবে তোমাদেরই।
আজকাল আমরা প্রায়ই আমাদের রাজনৈতিক
নেতাদের মুখে ‘জাতীয় সংহতি’ এবং আরো অনেক কিছু কথা শুনি। কিন্তু যাকে ভিত্তি করে আমরা সবাই একত্রিত হতে পারবো সেই
‘সাধারণ আবেগ’ টা কী? আমাদের জাতীয় জীবনের যেসব চিরন্তন জীবনপ্রবাহ একে একত্রিত
পুনরুজ্জীবিত আর মহিমাময় করে তুলেছে সেগুলো কি? প্রথমত, স্মরণাতীত
কাল থেকে যে ভূমিকে আমরা আমাদের পবিত্র মাতৃভূমি হিসেবে মেনে এসেছি সেই মাটির প্রতি
প্রজ্জলিত নিষ্ঠা। দ্বিতীয়ত, আমরা
যে সেই একই মহিমাময়ী জননীর সন্তান এই অনুভবে উৎসারিত সৌহার্দ আর বন্ধুত্বের আবেগ।
তৃতীয়ত, একই সংস্কৃতি এবং উত্তরাধিকার, একই ইতিহাস এবং রীতিনীতি, একই আদর্শ এবং
আকাঙ্ক্ষা এই ত্রয়ী মূল্যবোধে ভূমিষ্ট এক সাধারণ জাতীয় জীবনের জন্য তীব্র সচেতনতা।
অথবা এককথায় বলতে গেলে, হিন্দু জাতীয়তাবাদই আমাদের জাতীয় সৌধের ভিত্তিপ্রস্তর’। গোলয়ালকারের চিন্তাভাবনা সাভারকার মতন একই খাতে বইছে। দুজনের দৃষ্ঠিভঙ্গি এক। এই
অহিন্দু বা ‘অন্য’ দের প্রতি ঘৃণা ও অবজ্ঞা প্রতিফলিত। ‘Some wise men of today tell
us that no man is born as Hindu or Muslim or Christian but as a simple human
being. This may be true of others. But for a Hindu, he gets the smaskar when
he enters the mother's womb, and the last when his body is consigned to the
flames. There are sixteen smaskars for the Hindu, which make him what he
is. We are Hindus even before we emerge form the womb of our mother. We are
therefore born as Hindus. About the others, they are born to this world as
simple unnamed human beings and later on, either circumcised or baptised, they
become Muslims or Christians.’ (সুত্রঃ –Bunch
of Thoughts, M S Golwalkar, Page 105, Internet Edition)। অর্থাৎ, ‘বর্তমানে কিছু বুদ্ধিমান মানুষ আমাদের
বলেছে যে , মানুষ নাকি হিন্দু বা মুসলিম বা খৃস্টান হয়ে জন্মায় না, সে স্রেফ মানুষ
হয়ে জন্মায়। অন্যদের ক্ষেত্রে একথা সত্য হতে পারে। কিন্তু একজন হিন্দু, যখন সে
মাতৃগর্ভে তখনি সে তার প্রথম সংস্কার পেয়ে যায় আর শেষতমটি পায় যখন তার শরীর চিতার
আগুনে ছাই হয়ে যায়। হিন্দুর ষোলটি সংস্কার
রয়েছে যেগুলি তাকে হিন্দু করে তোলে। বস্তুত মাতৃগর্ভ থেকে বাইরের পৃথিবীতে আসবার
আগেই আমরা হিন্দু হয়ে যাই। কাজেই আমরা হিন্দু হয়েই জন্মগ্রহণ করি। অন্যদের
ক্ষেত্রে তারা এই পৃথিবীতে প্রথমে একজন সাধারণ নামহীন গোত্রহীন মানুষ হয়ে
জন্মায়।পরে সুন্নত করে কিংবা বাপ্তিস্ম নিয়ে তারা মুসলিম বা খৃস্টান হয়’। ‘অঞ্চল
বা ভৌগোলিক ভিত্তিতে জাতীয়তাবাদ’ কে
নস্যাৎ করার জন্য , সাভারকারের মতন গোলওয়ালকার একরকমই প্রচেষ্টা চালিয়ে গেলেন। ‘Absurdity of 'Territorial
Concept' ঃ- They forgot that here was already a full-fledged ancient nation
of the Hindus and the various communities which were living in the country were
here either as guests, the jews and Paris, ar as invaders, the Muslim and
Christians. They never faced the question how all such hetrogeneous groups
could be called as children of the soil merely because, by an accident, they
happened to reside in a common territory under the rule of a common enemy.... The
theories of territorial nationalism and of common danger, which formed the
basis of our concept of a nation, had deprived us of the positive and inspiring
content of our real Hindu Nationhood and made many of the 'freedom movements'
virtually anti-British movements. Anti-Britishism was equated with patriotism
and nationalism. This reactionary view has had disastrous effects upon the
entire course of the freedom struggle, its leaders and the common people’। (সুত্রঃ
–Bunch of Thoughts, M S Golwalkar,
Page 119-120, Internet Edition)। অর্থাৎ, ‘এখানে
ইতিমধ্যেই হিন্দুদের একটি পূর্ণ বিকশিত প্রাচীন রাষ্ট্র ছিল। অন্যান্য যেসব গোষ্ঠী
এই দেশে বাস করছে, তারা হয় ইহুদী, পার্শীদের মতো অতিথি কিংবা মুসলিম, খৃস্টানদের
মতো আক্রমণকারী ছিল। তারা সকলেই এখন যে এক সাধারণ শত্রুর শাসনাধীনে একটি সাধারণ
অঞ্চলিক সীমার মধ্যে বাস করে এ এক দুর্ঘটনা। কেবলমাত্র এই কারণেই এই সব বিভিন্ন
গোষ্ঠী সমূহকে কেমন করে একই মাটির সন্তান বলা যাবে, সে প্রশ্নের মুখোমুখি তারা
কখনো হয়নি... যে অঞ্চলভিত্তিক জাতীয়তাবাদ এবং সাধারণ বিপদের তত্ত্বে আজ আমাদের
রাষ্ট্রের ধারণা গড়ে উঠেছে, তাতে আমাদের প্রকৃত হিন্দু জাতীয়তাবাদের যথার্থ এবং
উতসাহব্যঞ্জক বিষয়বস্ত থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। আর স্বাধীনতা আন্দোলন
প্রকৃতপক্ষে বৃটিশবিরোধী আন্দোলনে পর্যবসিত হচ্ছে। দেশাত্মবোধ এবং জাতীয়তাবোধের
সঙ্গে বৃটিশবিরোধীতা সমার্থক হয়ে পড়েছে। আমাদের স্বাধীনতা সংগ্রাম, এর নেতৃত্ব,
সাধারণ মানুষ প্রত্যেকের ওপর এই প্রতিক্রিয়াশীল দৃষ্টিভঙ্গি একটা ধ্বংসাত্মক
প্রভাব পড়ছে’। গোলওয়ালকারের গান্ধীবাদের
প্রতি বিদ্বেষ ও গান্ধীনিন্দায় সাভারকারের
মনোভাবের অনুরণ পাওয়া যায়। ‘But here, we had leaders who were, as if, pledged to sap all
manliness form their own people. However, this is not a mere accident of history.
This leadership only came as a bitter climax of the despicable tribe of so many
of our ancestors who during the past twelve hundred years sold their national
honour and freedom to foreigners, and joined hands with the inveterate enemies
of our country and our religion in cutting the throats of their own kith and
kin to gratify their personal egoism, selfishness and rivalry.’ (সুত্রঃ –Bunch of Thoughts, M S Golwalkar, Page 125 , Internet
Edition)। অর্থাৎ, ‘এমন সব
নেতা আমাদের, যেন মনে হয় আমাদের দেশবাসীদের পৌরুষহীন করতেই তাদের যত আবেদন-নিবেদন। অবশ্য আমাদের ইতিহাসে এ কোনো নিছক দুর্ঘটনা নয়। আমাদের কত অসংখ্য পূর্বপুরুষের জঘন্য গোষ্ঠী জীবনে এই
সব নেতৃত্ব চূড়ান্ত তিক্ততার মুহুর্ত হয়ে দেখা দিয়েছে। আমাদের জাতীয় জীবনে গৌরব, আমাদের
স্বাধীনতা তারা বিদেশীদের কাছে বিক্রি করে দিয়েছে; নিজেদের
ব্যক্তিগত আত্মগরিমা, স্বার্থপরতা আর শত্রুতা চরিতার্থ করতে নিজেদের আত্মীয়
পরিজনদের বলি দিয়েছে; আমাদের দেশের, ধর্মের
মেরুদণ্ডহীন ক্লীব শত্রুদের সঙ্গে হাতে হাত মিলিয়েছে তারা। এমন আত্মবিনাশের মধ্যেই এইসব লোক যে তাদের অন্যায়ের সমুচিত
প্রতিফলন পাবে, তাতে আশ্চর্যের কিছু নেই’। এই নিয়ে তিনি আরও একধাপ
এগিয়ে ব্যাখ্যা করলেন ‘ ‘Bhartiya’ too is an ancient name
associated with us since hoary times. The name Bharat appears even in the
vedas. Our Puranas have also spoken of our motherland as Bharat and of
our people as Bharatis in fact, it connotes the same meaning as ‘Hindu’.
But today, there is a misconception regarding the word ‘Bhartiya’ also.
It is commonly used as a translation of the word ‘Indian’ which includes all
the various other communities like the Muslim, Christian, Parsi, etc., residing
in this land. So, the word 'Bhartiya' too is likely to mislead us when
we want to denote our particular society. The word 'Hindu' alone connotes
correctly and completely the meaning which we want to convey.’ (সুত্রঃ –Bunch of Thoughts, M S Golwalkar, Page 90, Internet
Edition)। অর্থাৎ, ‘আজকাল
‘ভারতীয়’ শব্দটি বিষয়ে অনেকের ভুল ধারণা রয়েছে। যে ‘Indian’
শব্দটির মধ্যে এ দেশে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায় যেমন মুসলিম, খৃস্টান, পার্শী
ইত্যাদি সকলকেই অন্তর্ভূক্ত করা হয়, সাধারণভাবে এই শব্দটির অনুবাদ হিসেবে ‘ভারতীয়’
শব্দটি ব্যবহার করা হয়। কাজেই আমরা যখন আমাদের বিশেষ সমাজের কথা বলতে চাই তখন
‘জাতীয়’ শব্দটি সম্ভবত আমাদের বিভ্রান্ত করে। এর যে অর্থটি আমরা সর্বসমক্ষে জ্ঞাপন
করতে চাই, তার সম্পুর্ণ এবং সঠিক ব্যঞ্জনা ‘হিন্দু’ শব্দের মধ্যেই রয়েছে’। সাভারকারের মতন গোলওয়ালকার উপসংহারে জাতি
নির্নয়ে সেই একই সিধান্তে উপনিত হলেন। গোলয়ালকারের মতে একটি স্বয়ংসম্পুর্ণ
রাষ্ট্রগঠনে যে সব উপাদান আবশ্যিক, সবই এই মহান হিন্দুদের জীবনপ্রবাহের মধ্যেই
পরিপূর্ণতা লাভ করে প্রতিভাত হবে। ‘ভারতের’ জাতীয় জীবন মাত্রেই হিন্দু জনগনের
জীবন। মূল কথা, এ হলো হিন্দুরাষ্ট্র। ‘We must be able to see through the game and revert
to the truth of our nationalism as an ancient fact and the Hindus being the
national society of Bharat, so clearly restated by our revered founder when he
decided the word 'Rashtriya' for our organisation. We must once again stand up
in our true and full stature and boldly assert that we shall elevate the Hindu
National Life in Bharat to the peak of glory and honour which has been its
birthright since hoary time.’। (সুত্রঃ –Bunch of Thoughts, M S Golwalkar, Page 127, Internet Edition)। গোলওয়ালকার
পিতৃভূমি ও পুণ্যভূমি সম্বন্ধিত দ্বৈত বিশ্লেষণে এই সিধান্তে আসেন যে ‘তাঁরা
(মুসলিম এবং খৃষ্টান) কোনো এক বিদেশী ভূকন্ডকে তাঁদের পুণ্যভূমি বলে মনে করে’। ‘Therefore, if we are to
rise again as a nation, we must correct the initial blunder, which we committed
in accepting the newfangled idea of nationalism which experience has proved to
be absolutely false and ruinous. Let us not be deluded into a wrong track by
the wily propaganda of interested persons. We have been sufficiently fooled
uptill now by their exhortation that we Hindus, who are having a great
philosophy of human brotherhood, catholicity of spirit and so on, should not
narrow ourselves by the talk of Hindu Nationalism and all such 'communal',
'medieval' and 'reactionary' ideas! We must be able to see through the game and
revert to the truth of our nationalism as an ancient fact and the Hindus being
the national society of Bharat, so clearly restated by our revered founder when
he decided the word 'Rashtriya' for our organisation. We must once again stand
up in our true and full stature and boldly assert that we shall elevate the
Hindu National Life in Bharat to the peak of glory and honour which has been
its birthright since hoary time.’। (সুত্রঃ –Bunch of Thoughts, M S Golwalkar, Page 127, Internet Edition)। অর্থাৎ ,’ একটি রাষ্ট্র হিসেবে আমাদের যদি উত্থিত
হতে হয়, তাহলে জাতীয়তাবাদের এই যে নতুন এক ধোঁয়াটে ধারণা আমরা
ইতিমধ্যেই স্বীকার করে বসেছি, আমাদের সেই প্রাথমিক ভুলটি সংশোধন করতেই হবে। আমাদের
অভিজ্ঞতাই এই ধারণাকে চুড়ান্ত মিথ্যে এবং ক্ষতিকর বলে প্রমাণ করে দিয়েছে।
স্বার্থান্বেষী কিছু মানুষের শঠ প্রচারে
আমরা কখনোই ভুল পথে পরিচালিত হব না। আমরা নাকি হিন্দু, মানবিক ভ্রাতৃত্ববোধ,
আধ্যাত্মিক উদারতা আরো কত কিছু সব মহান দর্শন রয়েছে আমাদের; হিন্দু জাতীয়তাবাদ আর
এই সব ‘সাম্প্রদায়িক’, ‘মধ্যযুগীয়’ এবং ‘প্রতিক্রিয়াশীল’ ধারণার কথা বলে নিজেদের
সংকীর্ণ করে তোলা উচিত নয় আমাদের--- ওঁদের এইসব উপদেশবানীতে আজ অবধি যথেষ্ট বোকা
বনেছি আমরা। ঘটনার সঙ্গে যুক্ত হলেই নিজের চোখেই সবকিছু দেখতে পাওয়া যাবে। প্রাচীন
এক যথার্থতায় আমাদের জাতীয়তাবাদের সত্য অর্থে, হিন্দুরাই ভারতের জাতীয় সমাজ---- এই
প্রকৃত অবস্থানে ফিরে আসবো আবার। আমাদের সংগঠনের ক্ষেত্রে (রাষ্ট্রীয় স্বয়ং সেবক
সঙ্ঘ R S S ) ‘রাষ্ট্রীয়’ শব্দটির বিষয়ে আমরা যখন সিধান্ত নিলাম, তখন
আমাদের মাননীয় প্রতিষ্টাতা মহাশয় এই কথাটাই পূণর্বিশ্লেষণ করেছিলেন’। আজকের মোদী, আদবানী
সহ বি জে পী
কোম্পনানী এই গোলওয়ালকারকেই গুরুজী
হিশেবে সম্বোধিত করেছে। মুসলিমদের
বিরুদ্ধে বিষোদ্গারের জন্য কোনো বি জে পী – এর নেতা
গোলওয়ালকারের সমালোচনা করেনি। ‘History has recorded that
their antagonism was not merely political. Had it been so, they could have been
won over in a very short time. But it was so deep-rooted that whatever we
believed in, the Muslim was wholly hostile to it. If we worship in the temple,
he would desecrate it. If we carry on bhajans and car festivals, that
would irritate him. If we worship cow, he would like to eat it. If we glorify
woman as a symbol of sacred motherhood, he would like to molest her. He was
tooth and nail opposed to our way of life in all aspects-religious, cultural,
social, etc. He had imbibed that hostility to the very core. His number also
was not small. Next to the Hindu's, his was the largest.’ । (সুত্রঃ –Bunch of Thoughts, M S Golwalkar, Page 122, Internet
Edition)। অর্থাৎ, ‘তাদের বিরুদ্ধতা
যে নিছকই রাজনৈতিক নয়, ইতিহাসে সে কথা লিপিবদ্ধ রয়েছে। তাই যদি হতো, তাহলে এত
অল্প সময়ে আমাদের জিতে নিতে পারতো না। কিন্তু
এর শিকড় এত গভীরে যে আমাদের যাতেই বিশ্বাস, তার সবকিছুর বিরুদ্ধে মুসলিমদের
বিদ্বেষ। আমরা যদি মন্দিরে পুজো করি তবে সে তাকে অপবিত্র করে দেয়। আমরা যদি ভজন
করি, রথযাত্রা করি, তবে সেসবেই সে উত্যক্ত হয়ে ওঠে। আমরা যদি গো-পুজা করি তবে সে
তাকে কেটে উদরস্থ করে। আমরা যদি পবিত্র মাতৃত্বের প্রতিক হিসেবে নারীদের বন্দনা
করি, তবে সে তাকে চরম লাঞ্ছনা করে। ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক এমনি সব বিষয়ে সে
আগাগোড়া আমাদের জীবনযাপনের বিরুদ্ধ অবস্থানে। জীবনের মর্মমূলে এই শত্রুতায় আকণ্ঠ
পূর্ণ সে’।
No comments:
Post a Comment